,

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২০ বরযাত্রীর মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার ঢাকা পোস্টকে জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য