,

১ কোটি ৭০ লাখ টাকার হেরোইনসহ তিন ভাই আটক

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাব।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বারঘরিয়া বাইশপুতুল মন্দিরের পাশে মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সবুর আলী (৩০) ও মো. সোহাগ আলী (২৭)।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য