,

শোক দিবসের বিশেষ নাটকে তানভীন সুইটি

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়ের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে এখন আর আগের মতো নিয়মিত নাটকে পাওয়া যায় না। তবে বিশেষ দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান কিংবা নাটকে দেখা যায় তাকে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্মিতব্য বাংলাদেশ বেতারের একটি নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি।

নাটকের নাম ‘আছো তুমি অন্তরে’ নাটকের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। এটি রচনা করেছেন মোস্তফা মোহাম্মদ আব্দুর রব ও পরিচালনা করেছেন মনোজ সেনগুপ্ত। এরই মধ্যে ১ আগস্ট নাটকটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সুইটি। এ নাটকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তানভীন সুইটি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আগস্ট আমাদের জন্য শোকের। এ মাসে স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তাই মাসটি এলেই মন কাঁদে খুব। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ নাটকটিতে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি বেতারে নাটকটি শুনে শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকের মতো সুইটিও বেশি শঙ্কিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, নিজে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলেই আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকবে দেশ। দেশ, জাতি ও মানুষের নিরাপদের জন্য সবাই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য