,

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসময় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ৪ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।

আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে বেশ কয়েকটি শহরে। এদিকে, সহিংস হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এএফপিকে জানায়, ৪ জন নিহত হয়েছে হামলার ঘটনায়। তবে ইতালির একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে ১১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।

এদিকে, আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য