,

আলাদা হলেন বিল ও মেলিন্ডা গেটস

news-image

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার আদালতের প্রকাশিত এক নথিতে বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য ফাউন্ডেশনের দুই সহপ্রতিষ্ঠাতার এই বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা জানা গেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে দিয়ে দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটালো বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

চলতি বছরের ৩ মে হঠাৎ করেই বিচ্ছেদের আবেদন জানান এই আলোচিত দম্পতি। সে সময় আলাদা হয়ে যাবার কথা জানালেও তারা এক সঙ্গে মানবহিতৈষী কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বৈবাহিক সম্পদ বণ্টন নিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন বলেও সেই সময় জানানো হয়।

তবে, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের চূড়ান্ত বিচ্ছেদ আদেশেও ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। যদিও আদালত বলেছে, এই যুগলকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে।

বেশ আগে থেকেই বিশ্বের জনস্বাস্থ্য খাতের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর শক্তি হয়ে উঠেছে সিয়াটল ভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ম্যালেরিয়া ও পোলিও নির্মূল, শিশু পুষ্টি এবং টিকাদান কর্মসূচির কারণে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এই ফাউন্ডেশন। গত দুই দশকে জনস্বাস্থ্য খাতে ফাউন্ডেশনটি পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য