,

রসায়নের ছাত্র থেকে অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক

news-image

তৌহিদুজ্জামান তন্ময়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ হাসান। পড়ছিলেন রসায়ন বিভাগে। এরই মধ্যে তার নামের পাশে বসেছে অনেকগুলো বিশেষণ। বোমা জাহিদ, কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামেও তার পরিচিতি। সবচেয়ে বড় পরিচিতি এখন নব্য জেএমবির বোমা তৈরির অন্যতম কারিগর হিসেবে।

অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপস ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন তিনি। গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা। বোমাগুলো ছিল একই প্যাটার্নের। যারা বোমগুলো বানায় তাদের বিভিন্ন সময় অভিযানে গ্রেফতার করা হলেও নতুন করে আবার মেলে একই প্যাটার্নের বোমার খোঁজ। তদন্তে নামে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

পুলিশের জঙ্গি প্রতিরোধে বিশেষায়িত সিটিটিসির তদন্তে উঠে আসে নব্য জেএমবির সদস্য জাহিদের নাম। তিনিই অনলাইনে বোমা বানানো শেখান। জাহিদ এখনও পলাতক। তবে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তার দুই সহযোগী শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান।

সিসিটিসির তদন্ত কর্মকর্তারা বলছেন, ২০১৬ সালে হলি আর্টিসান হামলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিষ্ক্রিয় হয় দেশীয় জঙ্গি সংগঠনগুলো। এর ঠিক তিন বছর পর ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন পুলিশ বক্সে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে হামলা ও হামলাচেষ্টার মাধ্যমে নতুন করে আলোচনায় আসে নব্য জেএমবির জঙ্গিরা।

সম্প্রতি মিরপুর থেকে সাব্বির ওরফে বামসি বারেক ও নারায়ণগঞ্জ থেকে আরেক জঙ্গিকে গ্রেফতার করে সিটিটিসি। তাদের জিজ্ঞাসাবাদে বোমা মিজান-পরবর্তী দক্ষ কারিগরের ব্যাপারে আরও কিছু তথ্য পান গোয়েন্দারা। সবশেষ গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়।

সাইনবোর্ডে ট্রাফিক পুলিশ বক্সে বোমা রাখার অভিযোগে গত রোববার (১১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে গ্রেফতার করে সিটিটিসি। এছাড়া ১১ জুলাই রাতে কেরানীগঞ্জ থেকে নব্য জেএমবির আরেক সদস্য কাউসার হোসেন ওরফে মেজর ওসামা গ্রেফতার হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য