,

করোনার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্য করোনার বুস্টার ডোজ দেবে। তিন কোটির বেশি মানুষকে এই ডোজ দেওয়া হবে। গতকাল রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে খবরে জানানো হয়।

দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে।

প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়।

বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। আর ৩৭ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৭০ শতাংশের বেশি।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য