,

করোনা : ৬ মাসেই গত বছরের দ্বিগুণ মৃত্যু

news-image

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। তাদের নিয়ে এই মহামারিতে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন ২০ হাজার ৯১৬ জন।

রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনাতে ৩১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের মার্চে মারা যান পাঁচজন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুন মাসে এক হাজার ১৯৭ জন, জুলাই মাসে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন আর ডিসেম্বর মাসে মারা যান ৯১৫ জন। সে হিসেবে গত বছর করোনা মহামারিতে মোট মারা যান সাত হাজার ৫৫৯ জন।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে মারা যান ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে সেটা গিয়ে দাঁড়ায় দুই হাজার ৪০৪ জনে, মে মাসে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন আর কেবলমাত্র গেল জুলাই মাসে মারা গেছেন ছয় হাজার ১৮২ জন। আর চলতি বছরের ছয় মাসেই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ১২৬ জন, যা গত বছরের প্রায় দ্বিগুণ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের