,

করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেক সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রোববার (১ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরীন ও শাহীনুজ্জামান।

আইনজীবী শাহীনুজ্জামান জানান, রিট আবেদনে বলা হয়েছে- সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো, যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে।

নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া, প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা, করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান, তাদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশ পাঠানোর পর এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়া রিটটি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য