,

সুপারস্টার রামচরণের নায়িকা হচ্ছেন কিয়ারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। তার অভিনয়, সৌন্দর্য ও গ্ল্যামার অনেক আগেই দর্শকদের নজর কেরেছে। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন বলিউডের বাঘা বাঘা সব পরিচালকদের সাথে।

তাকে বলা হচ্ছে বলিউডের ভবিষ্যৎ জিনাত আমান। বলছি কিয়ারা আদভানির কথা।

গতকাল ৩১ জুলাই ছিল এই অভিনেত্রীর ২৯ তম জন্মদিন। এদিনে ভক্তদের নানা রকম শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ত নিজের ২৯ তম জন্মদিনে কিয়ারা সবাইকে একটি খুশির সংবাদ দেন। তিনি জানান, তার আগামী প্রজেক্ট হতে যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় পরিচালক শঙ্করের সঙ্গে। আর তিনি প্রথমবারের মতো অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার রামচরনের বিপরীতে৷

জন্মদিনের দিন নতুন এই মেগা প্রোজেক্টের সাথে যুক্ত হয়ে বেশ এক্সাইটেড কিয়ারা। তিনি বলেন, ‘এটা এখনও পর্যন্ত পাওয়া আমার অন্যতম সেরা জন্মদিনের উপহার। আমি এই সংস্থার সাথে কাজ করতে একদিকে যেমন আগ্রহী তেমনই একটু ভয়ও করছে। কবে শুটিং শুরু হবে সেই অপেক্ষাতে রয়েছি আমি। আশা করছি এখানে নিজের অভিনয় প্রতিভা দেখানোর বড় একটি সুযোগ পাব।’

জানা গেছে, কিয়ারা-রাম জুটির সিনেমাটি তেলেগু, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি দেয়া হবে।

প্রসঙ্গত, অগাস্টের ১২ তারিখে মুক্তি পাচ্ছে কিয়ারা আদভানির নতুন ছবি ‘শেরশাহ’। ইতিমধ্যেই একাধিক দক্ষিণী ও তেলুগু ভাষার ছবিতে কাজ করে ফেলেছেন কিয়ারা। হাতে রয়েছে ‘ভুলভুলাইয়া ২’ ও ‘জুগ জুগ জিও’-র মত একাধিক ছবি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য