,

পজিটিভ ফারুকী, নেগেটিভ তিশা

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব‌রেণ‌্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তিনি বেশ সুস্থ আছেন। শারীরিকভাবে তেমন জটিলতা নেই। অপরদিকে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশারও করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তার নেগেটিভ ফল এসেছে। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‌‌‘স্বাস্থ্যবিধিসহ সবকিছুই কঠোরভাবে মেনে আসছিলাম। তারপরও করোনা হলো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তিশা জানান, শুক্রবার দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মোস্তফা সরয়ার ফারুকীর পজিটিভ ও তার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফারুকীর শারীরিক কোনো জটিলতা তৈরি হয়নি। এর আ‌গে, গত ২৬ জুলাই করোনার টিকা নেন ফারুকী।

এ‌দি‌কে, সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’, সিরিজটির প্রযোজনা করেছেন তিশা। এটি বেশ প্রশংসিত হয়েছে। অপরদিকে এই নির্মাতার ‘শনিবার বিকেল’ ও ‘নো ম্যানস ল্যান্ড’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য