,

নৌযান চলাচল শুরু, চলবে রোববার দুপুর পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টসসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলায় এবং শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধচলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। চলমান এই বিধিনিষেধ আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গতকাল শুক্রবার এক আদেশে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সারাদেশ থেকে ঢাকার পথে রওনা হয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

আজ শনিবার নৌরুটগুলোতে রাজধানীমূখী যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে তারা কর্মস্থলে ফিরছেন। ফেরিতে এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন। এদিকে গণপরিবহন চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ অবস্থায় রোববার দুপুর পর্যন্ত নৌযান চলাচলের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য