,

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডিবির গাড়িতে ডাকাতির চেষ্টা!

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল, ২টি রাম দা উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেলাবো সিকদার বাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদীর মাধবদী থানার ভগিররথপুর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৭)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসযোগে টহল ও মাদক উদ্ধার অভিযানে যায় গোয়েন্দ পুলিশের একটি টিম। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে কালিগঞ্জ থানাধীন টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে পৌঁছালে ১০-১২ জনের একদল ডাকাত রাস্তার উপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে এবং টর্চ লাইট দিয়ে ডাকাতির চেষ্টায় মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। তখন পুলিশ মাইক্রোবাস থেকে নামলে ডাকাত দলের সদস্যরা পোশাক দেখে চিনতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য