,

ঝগড়া করে বাড়ি ছাড়ল মা, বাবাকে হত্যা করলো ছেলে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ছেলে লুৎফর রহমান রহমানের বিরুদ্ধে।
শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এ সময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত ছেলে লুৎফরকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য