,

অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ ডোজ টিকা বিকেলে আসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জাপান থেকে উপহার হিসেবে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার আরো সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসছে আজ।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ টিকা পৌঁছাবে বলে জানা গেছে।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে বাংলাদেশের মোট ২৯ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা। এর আগে, গত ২৪ জুলাই জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য