,

করোনা ভ্যাকসিন সংরক্ষণের ফ্রিজে আগুন

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনা সিভিল সার্জনের কার্যালয়ে করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফ্রিজ দুটিতে করোনার কোনো ভ্যাকসিন ছিলো না।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো ভ্যাকসিন ছিলো না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ফ্রিজ দুটিতে কোনো ভ্যাকসিন ছিলো না। ফলে কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য