,

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে মাদক উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদস্যপদ হারানো এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে র‌্যাব সদর দপ্তরে। মাদক উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে অভিযানে অংশ নেওয়া র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাড়িতে র‌্যাবের অভিযান শুরু হয়। রাত ১০টার দিকে র‌্যাবের ৩ জন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করে। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল।

বাসাটি ঘিরে র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। এছাড়া বাড়িটির ভেতরে ঢুকে তল্লাশি চালাচ্ছে র‌্যাব। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এলিট ফোর্স র‌্যাবের নারী সদস্যরা ভেতরে ঢোকেন।

র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক এলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‌্যাব সদর দপ্তরে নেয়া হবে।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে আওয়ামী লীগের উপকমিটির পদ থেকে বাদ দেয়া হয়। কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য