বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে মেয়োনিজ তৈরির সহজ রেসিপি

news-image

নাহিদা রিনথী
সময়টা এখন দেশি-বিদেশি সব রকম পদ চেখে দেখার। আর বাঙালিরা বরাবরই সর্বভুক। তাদের সব খাবারে এখন ট্রেন্ডি ভাব। তাই ফাস্টফুড থেকে শুরু করে ভাজাভুজি খেতে যোগ হয়েছে ক্যাচআপের পরিবর্তে মেয়োনিজ। বেশ স্বাদ যুক্ত করে মেয়োনিজ। তাহলে দেরি না করে চলুন জেনে নেই মেয়োনিজ তৈরির সহজ পদ্ধতি।

ঘিয়ে ভাজা দুধ সেমাই রেসিপি
তৈরির জন্য যা যা প্রয়োজন

ডিমের কুসুম- ২টি

লবণ- স্বাদমতো

চিনি- স্বাদমতো

লেবুর রস বা ভিনেগার- ৪ থেকে ৫ চা চামচ

অলিভ অয়েল- হায় কাপ

গরম পানি-প্রয়োজন অনুযায়ী

কালো গোল মরিচ- ১/২চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে ভালোভাবে বিট করতে হবে ডিমের কুসুম, লবণ, চিনি ও ১ চা চামচ লেবুর রস দিয়ে। তারপর মিশ্রণের মধ্যে তেল ফোঁটা ফোঁটা করে দিয়ে মেশান এবং কালো গোল মরিচ গুঁড়ো দিন। ভালোমতো বিট করা হলে লেবুর রস আর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে বিট করুন। একটা সময় যখন দেখবেন, রঙ সাদাটে হয়ে এসেছে এবং ক্রিমের মতো আকার নিয়েছে তখন বুঝবেন মেয়োনিজটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাস এবার পরিবেশন করতে পারবেন ভাজাভুজি বা ফাস্টফুডের খাবারের সাথে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল