,

বেলে-চিংড়ি মাছের মজাদার কলমি শাক চচ্চড়ি

news-image

নাহিদা রিনথী
এই তো বেশ কিছু দিন ধরেই খাওয়া হলো কোরবানির মাংস। কিন্তু এখন সবারই মন চাচ্ছে একটু স্বাদ বদলাতে। স্বাদের কথা মনে হলেই নিশ্চল দুপুরের মনে পড়ে যায় গ্রামীন জীবনে দাদীমার রসুইঘরের কথা। ভরদুপুরে যেখানে গরম ভাতের সঙ্গে মাছের নানান পদের অপেক্ষায় শীতলপাটি পেতে বসে থাকতো সবাই।

সে রকমই একটি পদ থাকছে আজকে আয়োজনে বেলে আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক চচ্চড়ি। চলুন জেনে নেই রেসিপিটি।

রান্নার জন্য যা যা দরকার

• বেলে মাছ- ৫০০ গ্রাম

• ছোট চিংড়ি মাছ- ১৫০ গ্রাম

• কলমির শাক- ১ আটি

• পেঁয়াজ বাটা- ১ কাপ

• পেঁয়াজ কুচি- ১ টি

• আদা বাটা- ১ টেবিল চামচ

• হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ

• মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

• জিরা গুঁড়া- আদা টেবিল চামচ

• কাঁচা মরিচ ফালি- ৬-৮টি

• সরিষার তেল- পরিমানমতো

• লবণ- পরিমাণমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পেয়াজ হালকা বাদামি করে তাতে সব উপকরণ দিয়ে কষিয়ে নিতে হবে। এখন এতে বেলে ও চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে এতে এখন কলমির শাক এবং পরিমানমতো পানিয়ে ঢেকে দিতে হবে।

এখন এতে কাঁচা মরিচ ফালি এবং জিরা গুড়া দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে দিন। তারপর পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বেলে আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক চচ্চড়ি।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়