,

বিনা কারণে বাইরে বের হয়ে ঢাকায় গ্রেফতার ৫৬২

news-image

নিজস্ব প্রতিবেদক : কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে রাজধানীতে গ্রেফতার হয়েছেন ৫৬২ জন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। আর জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।

এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, সরকার করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে ষষ্ঠদিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে গ্রেফতার হন ৫৫৫ জন। আর ২৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য