,

টোকিও অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার বিদায়

news-image

অনলাইন ডেস্ক : টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শেষ রাউন্ডের ম্যাচে জিততেই হতো আর্জেন্টিনাকে। তবে সেটা আর করতে পারেনি আলবিসেলেস্তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টনা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠল মিশর।

এদিন প্রথমার্ধে গোলশুন্য ব্যবধানে সমতায় ছিল দুই দল। বিরতির পর ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে দারুণ খেলেও জয়সূচক গোলের দেখা পায়নি কোপা আমেরিকাজয়ী দেশটি।

গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। আজই অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারানো মিশর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো।
আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ