,

১২ ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। করোনায় আক্রান্ত হয়েছেন ছেলে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরদিনই করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন বাবা। দু’জনই এখন মৃত। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর (৮০) এবং আজ বুধবার ছেলে আলমগীরের (৩৫) মৃত্যু হয়। তারা উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল ৯টার দিকে ছেলে আলমগীর মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯