,

সিরাজগঞ্জে পৌঁছাল আরও ২০০ টন তরল অক্সিজেন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)।

বুধবার (২৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ভারতীয় বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

আমদানি কারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন খালাস করে সড়কপথে ঢাকায় নেয়া হবে। পরে চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।’

এর আগে গত রোববার (২৫ জুলাই) অন্য একটি বিশেষ ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০ টন অক্সিজেন আমদানি করে লিনডে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য