,

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ

news-image

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত রয়েছে। কঠোর বিধিনিষেধ অমান্য করে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরি ও ব্যক্তিগত গাড়িতে চড়ে শিমুলিয়া ঘাটে আসছেন যাত্রীরা। ফেরিতে জরুরি প্রয়োজনীয় যানের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও শত শত যাত্রী পদ্মা নদী পার হচ্ছে। এ সময় অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

সরেজমিনে বুধবার (২৮ জুলাই) ভোর থেকে ঘাটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে। বিগত দুই দিনের ন্যায় গাদাগাদি করে ফেরিতে উঠছেন যাত্রীরা।

এদিকে ঘাট-সংলগ্ন স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও ওপার থেকে যাত্রীরা এসে কৌশলে চেকপোস্ট এড়িয়ে পার হচ্ছেন। যাত্রী ও যানবাহন পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেই চেকপোস্টে।

এক চেকপোস্ট থেকে অপর চেকপোস্ট পর্যন্ত ভেঙে ভেঙে চলছে সিএনজিচালিত অটোরিকশা। এদিকে কিছু ভাড়ায় চালিতে মাইক্রোবাস চলাচলও করতে দেখা গেছে। এসব যানবাহনে যাত্রী হয়রানি চরমে। কয়েক গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পথে পথে ভোগান্তির শিকার হয়েও যাত্রীরা ছুটছেন গন্তব্যে।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন দুপুরে ঢাকা পোস্টকে বলেন, ঘাটে এ মুহূর্তে ২০ থেকে ২৫টি পণ্যবাহী গাড়ি রয়েছে। এপারে কোনো যাত্রীর চাপ নেই। তবে ওপারে যাত্রীর চাপ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, নৌরুটে বর্তমানে ৭টি ফেরি চলছে। ফেরিতে পণ্যবাহী গাড়ি ওঠানোর সময় ওপার থেকে যাত্রীরা গাড়ির সঙ্গে ফেরিতে চড়ে এপারে আসছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য