,

ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ ফাঁস: মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

কমিটির অপর সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে বিষয়ে জানতে চাইলে বেলাল হোসাইন এখনই এ বিষয়ে কিছু বলতে চাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ফোনালাপে অনেক কথার মধ্যে কিছু অশ্লীল গালিগালাজের পাশাপশি ‘বালিশের নিচে পিস্তল রাখার’ কথাও রয়েছে ওই ফোনালাপে।

এদিকে, অধ্যক্ষ কামরুন নাহার দাবি করেছেন, ফোনালাপের কথাগুলো তার নয়। যাঁরা অবৈধ ও অনৈতিক সুবিধা চেয়েও পাননি, তারাই এসব ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন, ‘এডিট’ করে এটি করা হয়েছে।

যে অভিভাবকের সঙ্গে অধ্যক্ষের ফোনালাপ ভাইরাল হয়েছে তিনি হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের উপদেষ্টা মীর মো. শাহাবুদ্দীন টিপু।

তিনি দাবি করেন, ওই ফোনালাপে অধ্যক্ষের সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু কী কারণে অধ্যক্ষ এভাবে কথা বলেছেন, তা তিনি জানেন না।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে গত বছরের ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য