,

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মাতাফা

news-image

নিউজ ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিয়ামি নাওমি মাতাফা দায়িত্ব নিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তিনি মঙ্গলবার পার্লামেন্টে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক সংকটের অবসান হয়েছে।

সামোয়াতে গত ৯ এপ্রিলের নির্বাচনে ২২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়িকে হারিয়েছেন ফাস্ট পার্টির নেত্রী ফিয়ামি নাওমি মাতাফা (৬৪)।

কিন্তু এই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়ি। এতে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। দেশটিতে ১০৯ দিন কার্যকর কোনো সরকার ছিল না।

জয়ী হওয়ার পর মাতাফা পার্লামেন্টে শপথ নিতে গেলে গেটে তালা মেরে দিয়েছিলেন মালিয়েলেগাওয়ির অনুগত কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে পার্লামেন্টের বাইরে অস্থায়ী একটি মঞ্চে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধ্য হন ফিয়ামি নাওমি মাতাফা।

তবে শপথ নিলেও আইনগত দিক দিয়ে নানারকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত সব আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় জয়ী হন মাতাফা।

দেশটির সর্বোচ্চ বিচারিক সংস্থা আপিল আদালত মালিয়েলেগাওয়ির কর্মকাণ্ডকে বেআইনি বলে রায় দিলে সোমবার নিজের পরাজয় স্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত মাতাফাকে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পার্লামেন্টে ঢোকার অনুমতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য