,

ভারতের আরেকটি অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের পথে

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় রেলের আরেকটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বাংলাদেশের উদ্দেশে তরল মেডিকেল অক্সিজেন নিয়ে যাত্রা শুরু করেছে ।

মঙ্গলবার সকালে ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বলে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রেনটি ১০টি কন্টেইনারে মোট ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আসছে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে তুলবে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখতে ভারত প্রতিশ্রুত।

এর আগে, গত ২৪ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে আসে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে দেশটিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য