,

টিকা নেয়ার শীর্ষে চট্টগ্রাম, সবার নিচে বরিশাল

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সারাদেশে ব্যাপকহারে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। বিভিন্ন মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা এসে পৌঁছেছে দেশে। এখন পর্যন্ত সব থেকে বেশি টিকা নিয়েছেন চট্টগ্রাম বিভাগের মানুষ। সরকারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকার এক কোটি চার লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এরমধ্যে এক কোটি দুই লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। বাকি দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা মজুত আছে।

ফাইজারের এক লাখ ৬২০ ডোজ এবং সিনোফার্মার ৫১ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এই টিকা সারা দেশের টিকাকেন্দ্রে সরবরাহ করা হয়েছে। ফলে এই টিকার কোনো মজুত নেই। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া মডার্নার ৫৫ লাখ ডোজ টিকার মধ্যে আট লাখ ৫০ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি ৪৬ লাখ ৫০ হাজার ডোজ টিকা মজুত আছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত সারা দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট এক কোটি ১৮ লাখ ৩০ হাজার ৩৯০ ডোজ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৫ লাখ ২৪ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩ লাখ পাঁচ হাজার ৬২৮ জন।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে সব থেকে বেশি ২৩ লাখ ৬৩ হাজার ২২১ ডোজ টিকা দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৪ লাখ ৭৪ হাজার ৭০৭ জনকে। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন আট লাখ ৮৫ হাজার ৫১৪ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা মহানগর। ঢাকা মহানগরে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ লাখ ৩১ হাজার ৫৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন আট লাখ ৫১ হাজার ৩৪৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ২০ লাখ ৮২ হাজার ৯০৭ ডোজ।

টিকা প্রাপ্তির হিসাবে সবার নিচে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৩১৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৬৯৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ২২ হাজার নয় ডোজ।

ঢাকা বিভাগ
ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৭৫২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ৪৩৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১৮ লাখ ২২ হাজার ১৯১ ডোজ।

খুলনা বিভাগ
এ বিভাগে প্রথম প্রথম ডোজ নিয়েছেন নয় লাখ ৫৩ হাজার ১১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৯৩ হাজার ৬৩৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৭৫৩ ডোজ।

রাজশাহী
রাজশাহীতে প্রথম ডোজ নিয়েছেন আট লাখ ৫৩ হাজার ৬০৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ১১ হাজার ১৫৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৭৬৫ ডোজ।

রংপুর
এই বিভাগে প্রথম ডোজ নিয়েছেন সাত লাখ ৭১ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৮৯৪ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে ১১ লাখ ৬১ হাজার ৭৪২ ডোজ।

সিলেট
সিলেটে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৯৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২১ হাজার ৬৬ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ৯০ হাজার ১৬২ ডোজ।

ময়মনসিংহ
এই বিভাগে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮৬ হাজার ৭৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে এক লাখ ৮৯ হাজার ৮৮৩ জন। প্রথম ও দ্বিতীয় মিলে মোট টিকা দেয়া হয়েছে পাঁচ লাখ ৭৬ হাজার ৬৪০ ডোজ।

মজুত আছে যেসব টিকা
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকা বর্তমানে মাঠপর্যায়ে মজুত নেই। তবে ফাইজারের টিকা মজুত আছে ৫০ হাজার ১০৯ ডোজ। আর মডার্নার চার লাখ ৮৬ হাজার ১৯৬ ডোজ টিকা মজুত রয়েছে।

বর্তমানে দেশে সবচেয়ে বেশি মজুত রয়েছে সিনোফার্মার টিকা। চীনে উৎপাদিত এই টিকার ৪৯ লাখ ৩৮ হাজার ৮২১ ডোজ দেশে মজুত আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য