,

বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলে নিহত

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা ও ছেলে মারা গেছেন। নিহতরা হলেন- মৃত সাদেক আলীর ছেলে কৃষক আবদুস সামাদ (৪৫) ও তার ছেলে হাবিবুর রহমান হাবিব (১৩)।

মঙ্গলবার সোয়া ১১টার দিকে উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আবদুস সামাদ পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। মাদ্রাসা বন্ধ থাকায় এ সময় হাবিব তাকে সহযোগিতা করছিলেন। মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে বাবা ও ছেলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলার বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, বাবা-ছেলের মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য