শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ, নিশো-মেহজাবিনের দুঃখ প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভুল বার্তা দেওয়ার অভিযোগ উঠার পর ‘ঘটনা সত্য’ নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ‘ঘটনা সত্য’র এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন, সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই।’

আরও বলা হয়, ‘প্রথম বার্তা পাবার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশতঃ নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় আবারো পরবর্তীতে প্রকাশ করা হবে। সবশেষে প্রত্যেক বাবা-মা ও সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জানাই। সেই সাথে, ভবিষ্যতে এমন প্রযোজনা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি যা সঠিক বার্তা সমাজে ছড়িয়ে দেয় এবং দর্শকদের সঠিক পথে পরিচালিত করে। আপনাদের অমূল্য সহায়তার জন্য অশেষ ধন্যবাদ।’

বিবৃতির সঙ্গে নাটকটির অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরিচালক রুবেল হাসান, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নাম সংযুক্ত করা হয়। তারা সবাই ফেসবুক বিবৃতিটি পোস্ট করেছেন।
নাটকটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে প্রচারের পর সিএমভির ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পর শনিবার থেকে প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও দর্শকদের মধ্যে কেউ কেউ অভিযোগ তুলেছেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেওয়া হয়েছে নাটকে। সমালোচনায় শুরু হওয়ায় নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)। মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা