রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন দিশা–রাহুলের বিয়ের পোশাক ও সাজসজ্জার খুঁটিনাটি

news-image

বলিউডে লকডাউনেই হয়ে গেল আরও একটি বিয়ে। ‘ইন্ডিয়ান আইডল’ ও ‘বিগ বস’ তারকা রাহুল বৈদ্য ন্যাশনাল টেলিভিশনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী দিশা পরমারকে। কিন্তু ‘বিগ বস’–এর সর্বশেষ সিজন চলাকালে সেসবের কোনো উত্তরই দেননি দিশা। তবে নীরবতাই যে সম্মতির লক্ষণ, সেই প্রমাণ দিল সময়। লকডাউন আটকাতে পারল না তাঁদের বিয়ে। মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে বিয়ে করে ফেললেন এই জুটি। দেখে নেওয়া যাক বিয়ের সব আয়োজনের পোশাক ও সাজসজ্জা। সমস্ত ছবি দিশা, সন্দ্বীপ খোসলা ও সীমা গুজরালের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নেওয়া।

১ / ১০

লাল লেহেঙ্গা ও কুন্দনের গয়নায় বউ সেজেছিলেন দিশা পারমার। লেহেঙ্গার ডিজাইন করেছেন সন্দ্বীপ খোসলা

লাল লেহেঙ্গা ও কুন্দনের গয়নায় বউ সেজেছিলেন দিশা পারমার। লেহেঙ্গার ডিজাইন করেছেন সন্দ্বীপ খোসলা
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
৩৩ বছরের রাহুল বৈদ্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ২৮ বছর বয়সী দিশা। রাহুলের একাধিক গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে দিশাকে

৩৩ বছরের রাহুল বৈদ্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ২৮ বছর বয়সী দিশা। রাহুলের একাধিক গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে দিশাকে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১০
 বিয়ের দিন দিশা পরেছিলেন গ্লাস বসানো ও এমব্রয়েডারি করা ঝলমলে লাল লহেঙ্গা, তার সঙ্গে মানানসই পিত সবুজ কুন্দন সেট, হাতে সোনালি চূড়া ও লাল রঙের চুড়ি। রাহুল পরেছিলেন সাদা রঙের দারুণ একটি ডিজাইনার শেরওয়ানি ও সোনালি রঙের পাগড়ি

৪ / ১০
দিশার গায়েহলুদের পর ব্রাইডাল শাওয়ারের একটি ছবি

দিশার গায়েহলুদের পর ব্রাইডাল শাওয়ারের একটি ছবি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১০
বিয়েতে মেহেদি দিয়ে দিয়েছেন ব্রাইডাল মেহেদি আর্টিস্ট জ্যোতি শেডা

বিয়েতে মেহেদি দিয়ে দিয়েছেন ব্রাইডাল মেহেদি আর্টিস্ট জ্যোতি শেডা
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১০
বউভাতে দিশা চেয়েছিলেন তাঁকে যেন চলমান নরম সূর্যরশ্মির মতো দেখতে লাগে। তাই সন্দ্বীপ খোসলা হালকা হলুদের ওপর ছোট ছোট পাথর বসিয়ে তৈরি করেছেন এই সালোয়ার–কামিজ

বউভাতে দিশা চেয়েছিলেন তাঁকে যেন চলমান নরম সূর্যরশ্মির মতো দেখতে লাগে। তাই সন্দ্বীপ খোসলা হালকা হলুদের ওপর ছোট ছোট পাথর বসিয়ে তৈরি করেছেন এই সালোয়ার–কামিজ
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১০
হালকা গোলাপি জমিনে রুপালি কাজের শাড়িটির সঙ্গে দিশা পরেছিলেন একই রকম বেল্ট আর স্পোর্টস শু

হালকা গোলাপি জমিনে রুপালি কাজের শাড়িটির সঙ্গে দিশা পরেছিলেন একই রকম বেল্ট আর স্পোর্টস শু
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১০
বিয়ের পরও লেহেঙ্গা আর শাড়িতে দেখা দিয়েছেন দিশা। এই নেভি ব্লু লেহেঙ্গা সীমা গুজরালের ডিজাইন করা

বিয়ের পরও লেহেঙ্গা আর শাড়িতে দেখা দিয়েছেন দিশা। এই নেভি ব্লু লেহেঙ্গা সীমা গুজরালের ডিজাইন করা
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১০
রাহুল আর দিশার বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি মুহূর্তেই ভাইরাল ইনস্টাগ্রামে। রাহুল বিয়ের দিন শেরওয়ানি ছাড়াও বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে পরেছেন প্যান্ট–স্যুট ও পাঞ্জাবি–পাজামা। বৌভাতের আরেকটি ছবি

১০ / ১০
বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দিশাকে সাজিয়ে দিয়েছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা লুথরা। মেহেদীর আরেকটি ছবি

বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দিশাকে সাজিয়ে দিয়েছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা লুথরা। মেহেদীর আরেকটি ছবি
ছবি: ইনস্টাগ্রাম

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু