,

শ্রীদেবীর চরিত্রে শ্রদ্ধা

news-image
এই সিকুয়েলের নাম চালবাজ ইন লন্ডন
ছবি: ইনস্টাগ্রাম

এই ছবিরই মূল নায়িকা শ্রদ্ধা কাপুর। একরাশ উচ্ছ্বাস নিয়ে শ্রদ্ধা বলেছেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ আর নিজেকে ভাগ্যবতী মনে করি যে চালবাজ ইন লন্ডন ছবির জন্য প্রযোজক ও পরিচালক আমার কথা ভেবেছেন। এটা আমার প্রথম দ্বৈত চরিত্র। আর এই ধরনের চরিত্র যেকোনো অভিনয়শিল্পীর জন্যই চ্যালেঞ্জিং। নতুন কিছু শিখতে পারব ভেবে আমি উত্তেজিত। আমি এই নতুন সফরের অপেক্ষায় আছি।’

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত চালবাজ
ছবি: ইনস্টাগ্রাম

পরিচালকের দাবি, আগের চালবাজ–এর থেকে সিকুয়েলটি একদম আলাদা হবে। গানগুলোকেও ব্যতিক্রমভাবে তুলে ধরা হবে। পঙ্কজ বলেছেন, ‘চালবাজ বলতেই শ্রীদেবীর নাম উঠে আসে, তাই আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। তবে আমি আগের ছবির রিমেক করছি না। চালবাজ ইন লন্ডন একটি নতুন ছবি হতে চলেছে।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর
ইনস্টাগ্রাম

এই ছবিতে ভরপুর অ্যাকশন আর আবেগ থাকবে। ৩০ বছর পরও অনেকের প্লেলিস্টে “না জানে কাহা সে আয়ি হ্যায়” গানটি আছে। একজন নির্মাতা হিসেবে আমি খুবই খুশি যে আমি অনেক বড় কিছু একটা করতে চলেছি।’

এখনই শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা টানা শুরু হয়েছে

এখনই শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা টানা শুরু হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম

এখনই শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা টানা শুরু হয়েছে। এ প্রসঙ্গে পঙ্কজ বলেছেন, ‘শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা নিয়ে এখনই কিছু বলতে চাই না। যারা তুলনা টানার, তারা টানবেই। তবে ছবিটি দেখলে সবাই বুঝতে পারবে যে এসব কিছুর প্রয়োজন ছিল না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য