,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও`র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, অর্থদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার উপজেলার ধরখার ইউনিয়নের ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের  প্রবাসী বাবার অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী (১৫) সাথে একই এলাকার জুনায়েদের সোমবার দুপুরে বিয়ে ঠিক হয়। সোমবার দুপুরে বরপক্ষের লোকজন কনের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন (ইউএনও) রুমানা আক্তার। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কিশোরীকে বিয়ে দিবে না মর্মে বরের বাবা ও কিশোরীর মায়ের কাছ থেকে মুচলেকা আদায়  করেন এবং বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ছেলে, ছেলের বাবা ও মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে এবং ছেলেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী তিন বছর পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না মর্মে পরিবারের লোকজনকে কঠোরভাবে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য