,

কতটুকু বলা যায়, কতটুকু যায় না

news-image
মামুনুর রশীদ

প্রতিকারের উপায়ও বলে দিলেন সেলিম, ‘টেলিভিশন যদি নাটক বানায়, তাহলে সেটার একটা যথাযথ কার্যকর শক্তিশালী অনুষ্ঠান বিভাগ থাকতে হবে, প্রিভিউ কমিটি থাকতে হবে। ইউটিউবে যে কনটেন্ট তৈরি হচ্ছে, সেই কনটেন্টের সস্তা জনপ্রিয়তা এবং ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদেরই ভাবতে হবে, সচেতন হতে হবে, দায়িত্ববোধ বাড়াতে হবে।’

সালাহউদ্দিন লাভলু

সালাহউদ্দিন লাভলু

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুও টেলিভিশনে নাটক প্রচারের ক্ষেত্রে কার্যকর প্রিভিউ কমিটি এবং শক্তিশালী অনুষ্ঠান বিভাগের কথা বলেছেন। তিনি বললেন, ‘এখন যে প্রক্রিয়াতে নাটক নির্মিত হচ্ছে, সেটাও সঠিক পদ্ধতি না। চ্যানেলগুলোও বিভিন্ন এজেন্সির কাছে চাঙ্ক বিক্রি করে দিয়েছে। তাই নাটকের প্রিভিউ করার সুযোগ থাকে না। নাটক বানানোর সময় সেল্ফ সেন্সরশিপ, সমাজের প্রতি দায়, দেশের প্রতি দায় থাকতে হবে। যাঁরা নাটক বানান বা অভিনয় করেন, তাঁদের উচিত, সেই নাটকের সংলাপ বা বিষয়বস্তু সমাজের কতটা উপকারে আসবে বা কতটা ক্ষতিকর হবে।’ সালাহউদ্দিন লাভলু চান, দেশের সব পরিচালক যেন সংগঠনভুক্ত থাকেন। এতে সেই পরিচালকদেরও সংগঠনের প্রতি জবাবদিহি থাকবে।

অমিতাভ রেজা চৌধুরী

এই বিষয়ে পরিচালক অমিতাভ রেজা শিক্ষার ওপরই জোর দিলেন বেশি, ‘সৃজনশীলতা, নন্দনতত্ত্ব ও নান্দনিকতার ওপরই নির্ভর করবে নাটকের কাহিনি এবং দর্শককে সে কী দেখাতে চায়। দর্শক আকৃষ্ট করা, ভিউ বাড়ানোর প্রতিযোগিতা, ভাইরাল হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভুল হলে অবশ্যই দায় নিতে হবে। ভবিষ্যতে যেন আর ভুল না হয়, সেই শিক্ষা নিয়ে এগোতে হবে।’

শহীদুজ্জামান সেলিম

শহীদুজ্জামান সেলিম

নাট্যজন মামুনুর রশীদ জানালেন, ইউটিউবে যা খুশি তা–ই চলছে। কোনো ধরনের অভিভাবকত্ব নেই। আর টেলিভিশনে কেউ এখন আর নাটক প্রিভিউ করে না। বেশির ভাগ টেলিভিশন মার্কেটিং বিভাগের ক্লিয়ারেন্সে অনুষ্ঠান চালায়। মার্কেটিংয়ে কিছু অসাধু লোক কিছু এজেন্সির সঙ্গে যোগসাজশ করে নাটক বানায়। তিনি বললেন, ‘শুনেছি, ঈদের নাটকের ক্ষেত্রে কয়েকটা এজেন্সি শিল্পীদের কিনে রাখে!  তারা এ–ও বলে ২০টা নাটক করে দিতে। যেগুলোর প্রচারের আগে না হয় প্রিভিউ, প্রচারের পর না হয় রিভিউ। শোনা যায় একদম শেষ মুহূর্তে নাটকগুলো জমা পড়ে।’ মামুনুর রশীদ এ–ও বললেন, ‘সেল্ফ সেন্সরশিপ বেশি জরুরি। অভিনয়শিল্পীদের টাকা পেলাম, অভিনয় করলাম মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দায়বোধ বাড়াতে হবে। অনলি মানি ম্যাটারস, নার্থিং ম্যাটারস—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের শিক্ষা বাড়াতে হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য