,

ছবিই বলে দিল সব

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিনে ইনস্টাগ্রামে নিজের চারটি ছবি দিয়েছেন পপতারকা জেনিফার লোপেজ। তার তিনটিতে সমুদ্রসৈকতের ধারে একটি প্রমোদতরিতে স্নানপোশাকে নানা ভঙ্গিমায় জেনিফার লোপেজ। চতুর্থটিতে তাঁকে পাওয়া গেল হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে, অন্তরঙ্গ ভঙ্গিতে। আর এই ছবি দেখেই ভীষণ উচ্ছ্বসিত বেনিফার–ভক্তরা। কেন কেন, তাঁরা এত খুশি কেন?

মাস কয়েক ধরেই বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজকে জড়িয়ে শোনা যাচ্ছিল নানা মুচমুচে খবর। চলছিল ফিসফাস। ইতিউতি দুজনকে একত্রে দেখাও যাচ্ছিল। পাপারাজ্জির ক্যামেরায়ও ধরা পড়েছে তাঁদের সময় কাটানোর ছবি। শোনা গেছে ঘনিষ্ঠজনদের বক্তব্য। তবে মিয়া–বিবি মুখ ফুটে কিছুই বলছিল না।

অবশেষে জেলোর ইনস্টাগ্রাম থেকেই এল এই ছবি। যদিও বেনকে ট্যাগ করেননি জেলো, তাতে কি! মুখ ফুটে আর কিছু কি বলার দরকার আছে? তাঁরা যে আবার বেনিফার হয়ে আসছেন, ভক্তদের মনে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই।
২০০২ সালে বেনিফার জুটির প্রেম আর ২০০৪ সালে ছাড়াছাড়ি। তারপর অনেক জল গড়িয়েছে।

অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে ছাড়াছাড়ির পর অধুনা একাই ছিলেন জেনিফার। ওদিকে বেন অ্যাফ্লেকও অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে আর কাউকে বিয়ে করেননি। তারপর থেকেই আশায় বুক বেঁধেছিলেন জেনিফার ও বেন–ভক্তরা। অপেক্ষায় ছিলেন এই বুঝি ঘোষণা করেন তাঁদের সম্পর্কের কথা। অবশেষে জন্মদিনেই ঘোষণা এল। তবে মুখে নয়, ছবিতে! আবারও তাঁরা বেনিফার হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের