মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মামলা-জরিমানার তোয়াক্কা না করে বাড়ছে মানুষের চলাচল

news-image

রংপুর ব্যুরো : করোনার বিস্তার রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের চর্তুথ দিনে রংপুর নগরীসহ জেলায় যানবাহনের সাথে বেড়েছে মানুষের চলাচল। নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই খুলছে দোকানপাট। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার অভিযোগে মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন গড়ে দেড় শতাধিক মামলা হলেও প্রতিদিনই বাড়ছে মানুষের চলাচল। অপরদিকে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও এক শ্রেণির কার ও মাইক্রোবাসের মালিক এবং শ্রমিক নগরীর পার্কের মোড়, মর্ডান মোড়-দমদমা থেকে দূর দূরান্তের যাত্রী বহন করছেন বিভিন্ন অজুহাতে।

সরেজমিনে সোমবার দুপুরে নগরীর পার্কের মোড় ও মর্ডান মোড়ে দেখা গেছে, বিভিন্ন অলিতে গলিতে মাইক্রোবাস রেখে চালকরা প্রধান সড়কে এসে যাত্রী সংগ্রহ করেন। কাংক্ষিত যাত্রী পাওয়ার পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাইক্রো অথবা কার নিয়ে চালক গন্তব্যে যাত্রা করে।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় অটো রিকশা ও মানুষজনের চলাচল বেড়েছে। বিভিন্ন সড়কের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। অনেক দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। তবে ভ্রাম্যমাণ আদালত কিংবা প্রশাসনের টহল গাড়ি দেখলেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকছেন। প্রশাসনের গাড়ি চলে গেলে আবার তারা দোকান খুলছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে রংপুর মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। জরিমানার পাশাপাশি মামলা ও যানবাহন আটক করা হচ্ছে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর ২টি করে টহল দল কাজ করছে। তিনি সকলকে বিধি নিষেধ মেনে ঘরে থাকার আহ্বান জানান।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা