,

রংপুরে আরও ১৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৭৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৭ দশমিক ৩৬ শতাংশ। এদিকে গত ২৫ দিনে বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩০জন। গতকালের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের সাতজন, দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের তিনজনসহ পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের একজন করে রয়েছেন।এ সময়ে বিভাগে ২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৯৫ জন, দিনাজপুরের ১০৩ জন, পঞ্চগড়ের ৯৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৫ জন, কুড়িগ্রামের ৭৭ জন, নীলফামারীর ৭৫ জন, গাইবান্ধার ৬৯ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছেন।

নতুন করে মারা যাওয়া ১৬ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৫৯ জন, রংপুরে ১৮০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৩, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫২, লালমনিরহাটে ৫১, কুড়িগ্রামে ৪৬ ও গাইবান্ধায় ৩৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৬ জন।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য