,

১৩ বছর বয়সে স্বর্ণ জিতলেন জাপানিজ কিশোরী

news-image

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে নারীদের স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতেছে ১৩ বছরের জাপানিজ কিশোরী নিশিয়া মোমিজ। তার ফাইনাল স্কোর ১৫.২৬ পয়েন্ট। রৌপ্য পদক পেয়েছে ব্রাজিলের রেইসা লিয়াল।
অথচ ১৪.৬৪ পয়েন্ট নিয়ে শেষ ট্রিক শুরু করেছিলেন লিয়াল। সবার প্রত্যাশা ছিল তিনিই হয়তো জিতবেন স্বর্ণ। কিন্তু কারিকুরি দেখানোর সময় একবার ধাক্কা খান। এতেই নিশ্চিত হয়, এ রাউন্ডে আর পয়েন্ট পাবেন না তিনি।

ফলে সুযোগ আসে নিশিয়ার সামনে। সাত নম্বরে নিজের শেষ ট্রিক শুরু করেন নিশিয়া। শেষ ট্রিকে কারিকুরি দেখাতে কোনো ভুল করেননি তিনি। এই ট্রিকে ৩.৪৩ পয়েন্ট পেয়ে জিতে নেন স্বর্ণ।

নিশিয়ার ট্রিকের পরেও অবশ্য সুযোগ ছিল ১৪.৪৯ পয়েন্ট নিয়ে শেষ ট্রিক শুরু করা নাকায়ামার সামনে। কিন্তু তিনিও লিয়ালের মতোই ভুল করে বসেন। যার ফলে শেষ ট্রিকে আর পয়েন্ট পাননি। মূলত নিশিয়া ছাড়া বাকি সাত প্রতিযোগীর কেউই শেষ ট্রিকে পয়েন্ট পাননি। যার সুবাদে মাত্র ১৩ বছর বয়সেই ১৫.২৬ পয়েন্ট নিয়ে অলিম্পিক স্বর্ণ জিতে নিয়েছেন জাপানের নিশিয়া।

রৌপ্য জেতা লিয়ালের বয়সও ১৩, তার স্কোর ১৪.৬৪ পয়েন্ট। আর নিশিয়ার স্বদেশি ১৬ বছর বয়সী নাকায়ামা ১৪.৪৯ পয়েন্ট নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের