,

বৃহস্পতিবার দেশে ফিরছে টাইগাররা

news-image

খেলা ডেস্ক : একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশে। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টাইগাররা জিতে নেয় ২-১ ব্যবধানে। হ্যাট্রিক জয়ের মধুর স্মৃতি নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ দল।

জানা যায়, আগামী ২৮ জুলাই সকালে হারারে থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। একদিন পর অর্থাৎ ২৯ জুলাই সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ক্রিকেটাররা দেশে ফিরলেও আপাতত নিজ পরিবারের কাছে যেতে পারবে না। কারণ দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। আগামী ৩ আগস্ট মিরপুর শেরে-ই-বাংলায় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সে লক্ষ্যে দেশে ফিরেই বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফকে ঢুকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। আর তাই জাতীয় দলের বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের