,

খুলনা বিভাগে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের দেহে।

সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (২৫ জুলাই) এ বিভাগে ৪৫ জনের মৃত্যু ও এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন করে, নড়াইল ও মাগুরায় দুজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৫৮২ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য