,

অকারণে বের হলে গুনতে হচ্ছে জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে আজ সোমবার রাজধানীতে কড়াকড়ি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এদিন অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষের ভিড় কিছুটা বেড়েছে। ব্যক্তিগত গাড়ির চাপও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। রাজধানীর বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও মগবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তেজগাঁও সাতরাস্তার কাছে বিজিপ্রেসের সামনের চেকপোস্টে দায়িত্ব পালনরত তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. উজ্জ্বল হোসেন বেলা সাড়ে ১১টার দিকে বলেন, সকাল নয়টার পর থেকে মানুষের চলাচল বেড়েছে। যাঁরা বের হচ্ছেন, অধিকাংশই রোগী বা রোগীর স্বজন পরিচয় দিচ্ছেন। কেউ কেউ কোভিড-১৯-এর টিকা বা পরীক্ষার জন্য বের হয়েছেন বলেও জানাচ্ছেন।

বিদেশগামী লোকের সংখ্যাও অন্যদিনের তুলনায় বেশি পাওয়া গেছে। ব্যাংকিং প্রতিষ্ঠানসহ অনেক প্রতিষ্ঠান খোলা থাকার কারণে যৌক্তিক কারণেই অনেকে বের হচ্ছেন। তবে অনেকেই যৌক্তিক কারণ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই চেকপোস্টে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৮ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজনকে পাওয়া গেছে, যিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছিলেন। তিনি জিজ্ঞাসাবাদের শুরুতে বলেন, পেছনে বসা যাত্রী তাঁর ভাই। জরুরি প্রয়োজনে অফিসে পৌঁছে দিতে যাচ্ছেন। পরে দেখা গেল তাঁরা দুজনেই মিথ্যা পরিচয় দিয়েছেন। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সার্জেন্ট উজ্জ্বল আরও বলেন, এমন অনেকেই বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারছেন না। এমন কাউকে পাওয়া গেলে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদের কারণে ৮ দিন বিধিনিষেধ শিথিল করার পর ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশ কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য