,

যেখানে টিকাদান কম, সেখানে বাড়ছে ডেলটার সংক্রমণ: ফাউসি

news-image

নিউজ ডেস্ক : ফাউসি বলেন, যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের ব্যাপারে মাস্ক ব্যবহারের যে গাইডলাইন ছিল, তাতে আবারও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন ফাউসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এখন ‘এই মহামারি বিরাজ করছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে’।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজারের বেশি। এই সংক্রমণ মোকাবিলায় টিকা কার্যক্রম বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ১৬ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে তারা। যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশের বেশি। কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে চেয়েছিল, তাতে খানিকটা ব্যর্থ হয়েছে। গত এপ্রিল পর্যন্ত টিকাদানে যেকোনো দেশের তুলনায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। এর পর থেকে দেশটিতে টিকাদান কার্যক্রম হ্রাস পেতে থাকে। নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করে অঙ্গরাজ্য প্রশাসন। কিন্তু তা খুব কাজে আসেনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের