,

আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তি আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ সোমবার ভোরে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর গাজী। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে মিসরে যাওয়ার আগে বৈদেশিক মুদ্রাসহ তাঁকে আটক করে এপিবিএন।

এপিবিএনের ভাষ্যমতে, জাহাঙ্গীর কাপড়ের ব্যবসা করতেন। তবে পরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিদেশে পাচারের উদ্দেশ্যে জাহাঙ্গীর বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখেছিলেন বলে তাঁদের সন্দেহ।

জাহাঙ্গীর ঠিক কী কারণে এত বৈদেশিক মুদ্রা সঙ্গে করে বিদেশে যেতে চাইছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় এপিবিএন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য