,

২৮ কেজির ভোল মাছ বিক্রি সাড়ে ৪ লাখ টাকায়

news-image

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বঙ্গোপসাগরে গত শুক্রবার গভীর রাতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। ৬ লাখ ৬১ হাজার টাকা মণ হিসাবে মাছটি ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) থেকে মাছটি কেনেন খুলনার মৎস্য পাইকার মো. জুয়েল।

‘এফবি আলাউদ্দিন হাফিজুর-৪’ ট্রলারের মাঝি আবু জাফর জানান, গভীর সমুদ্রে তাদের জালে মাছটি আটকা পড়ে। মাছটি ধরা পড়ার পরই তারা দেরি না করে দ্রুত মৎস্য বন্দর ঘাটে আসেন। গতকাল সকাল থেকেই মাছ প্রকাশ্যে ডাক শুরু হলেও দুপুর ১টার দিকে মাছটি বিক্রি করা সম্ভব হয়।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের পেটের ভেতর থাকা বালিশের (বৈজ্ঞানিক নাম ‘এয়ার ব্লাডার’) চাহিদা অনেক। এ মাছের বালিশের সুপ বিদেশিদের কাছে ব্যাপক জনপ্রিয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, ভোল মাছে যে এয়ার ব্লাডার থাকে সেটা মানব শরীরের সার্জারি থ্রেট ও প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। এ জন্য ভোল

মাছের বাজারে খুব চাহিদা রয়েছে। এটি গভীর সমুদ্রে থাকে। ডিম ছাড়তে উপকূলের দিকে এলে জেলেদের জালে ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য