,

নীরবতা ভাঙলেন শিল্পা শেঠি

news-image

বিনোদন ডেস্ক : পর্নছবি তৈরির অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের চারদিন পর নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার রাতে তিনি লিখেছেন, ‘যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে তাকাই। আমরা হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনও রোগ হবে বা কোনও প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গিয়েছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই।’

এই বাক্যগুলো আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা , এর মাধ্যমে বর্তমানে নিজের অবস্থান যেন স্পষ্ট করেছেন শিল্পা শেঠি। বুঝিয়ে দিলেন, যা ঘটে গিয়েছে বা যা ঘটতে চলেছে, তা নিয়ে ভেবে ভেঙে পড়তে রাজি নন তিনি। এই মুহূর্তে বেঁচে থাকাটাই যেন তাঁর কাছে আশীর্বাদস্বরূপ।

এটি আরও স্পষ্ট হয়ে ওঠেছে শিল্পার স্টোরির শেষ ভাগে। সেখানে তিনি লিখেছেন, ‘একটা দীর্ঘশ্বাস নিই। আমি ভাগ্যবান, আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভবিষ্যতেও হব। কিন্তু এই মুহূর্তে আমি যে ভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য