,

ব্রাহ্মণবাড়িয়ায় ধানি জমি থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ধানি জমি থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার বেলা সাড়ে এগারটার সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা থেকে সায়মন(৯) নামে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে সায়মন তার বাবার সাথে বাড়ির পাশ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষন পর সায়মন তার পিতাকে জানায়, সে বাড়িতে চলে যাবে।

এরপর সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় এক ঘন্টা পর শিশুটির বাবা বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সে বাড়ি পৌছায় নি। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজির পর বাড়ির পাশে ধানি জমিতে তার মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য