,

গুঞ্জনের আগুনে জল ঢাললেন সোনম কাপুর

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন সোনম কাপুর। কয়েক দিন ধরেই বলিউডের বাতাসে ঘুরে বেড়াচ্ছে এমনই গুঞ্জন। সোনমের গায়ের ঢিলেঢালা পোশাক দেখেই এমন ধারণার সূত্রপাত হয়। তবে গুঞ্জনের আগুনে একেবারে জল ঢেলে দিলেন অভিনেত্রী। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন সোনম। তাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাবা অনিল কাপুর। ওই সময়েই পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে বাবা-মেয়ের ছবি। আর ওই ছবিগুলোতে দেখা যায়, সোনমের গায়ে বেশ ঢিলেঢালা পোশাক।

এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চার শুরু। সবাই বলাবলি করতে থাকে, অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনের মোক্ষম জবাব দিয়েছেন সোনম। তিনি সদ্য তোলা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাচের গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। আর ছবিটির ক্যাপশনে লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’

লেখাটির পাশে রয়েছে এক বিন্দু রক্তের চিহ্ন। বোঝার বাকি নেই, ঋতুচক্র চলছে সোনমের। অর্থাৎ তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। এরপর থেকে তারা সুখেই সংসার করছেন। আনন্দ যেমন তার ব্যবসার কাজ সামলাচ্ছেন, সোনমও চালিয়ে যাচ্ছেন তার অভিনয়। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘একে ভার্সেস একে’ সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য