,

মাস্ক ছাড়া বের হওয়ায় সাজা ১ ঘণ্টা রোদে বসে থাকা

news-image

মেহেরপুর প্রতিনিধি : স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় রাস্তার উপর রোদে ১ ঘণ্টা বসে থাকার সাজাভোগ করতে হয়েছে ১২ যুবককে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে তাদের এমন সাজা ভোগ শেষে আর এভাবে বের না হবার প্রতিশ্রুতি দিয়েছেন যুবকেরা।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত তৃতীয় মেয়াদে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতা মূলক যৌথ অভিযান চালান।

অভিযানকালে কোনো কারণ ও মাস্কছাড়া ঘোরাঘুরি করছিল যুবকেরা। এসময় তাদের তাদের জিজ্ঞাসাবাদে বাইরে বের হওযার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় ১২ যুবককে ১ ঘণ্টা রাস্তার উপর বসিয়ে রাখা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য