,

অনলাইনে কুরবানির পশু বিক্রি বেড়েছে ৪ গুণ

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারির মধ্যে এ বছর অনলাইন প্ল্যাটফর্মে কুরবানির পশু কেনাবেচায় জোর দিয়েছিল সরকার। গত বছরের তুলনায় এবার অনলাইনে পশু বিক্রি বেড়েছে।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর অনলাইনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। এসব পশুর মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা।

গত বছর অনলাইন প্ল্যাটফর্মে ৮৬ হাজার ৮৭৪টি পশু বিক্রি হয়েছিল; ৫৯৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৭৪ হাজার ৮২৯ টাকায়। সেই হিসাবে গতবারের তুলনায় এবার সাড়ে ৪ গুণ বেশি পশু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর অনলাইন প্ল্যাটফর্মে গবাদিপশু ক্রয়-বিক্রয়ের পরিসর আরও বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য