,

ইমরান খানকে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন শেখ হাসিনা

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য বাংলাদেশের প্রসিদ্ধ হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১০০০ কিলোগ্রাম বাংলাদেশের প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে পাওয়া আমগুলো কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ দূতাবাস।

ইসলামাবাদ দূতাবাসের বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য